মাহবুব মহাদেবপুর :
২০২৫ সালের এইচএসসি, আলিম ও সমামানের পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য পরীক্ষার উপকরণ সামগ্রী, বিশুদ্ধ পানি ও স্যালাইন, ফুলের শুভেচ্ছা প্রদান কর্মসূচি উপলক্ষে মহাদেবপুর উপজেলা বিএনপি সভাপতি হাজী রবিউল আলম (বুলেট) এর নির্দেশনা অনুযায়ী রোববার(২৯জুন) মহাদেবপুর উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে মহাদেবপুর সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয় ও জাহাঙ্গিপুর সরকারি মহিলা কলেজ গেইটে কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
মহাদেবপুর উপজেলা শাখার আহবায়ক মো. শাকিল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শ্রী বাপ্পি কুমার রনি, ১ নং সদস্য মো: আতিকুর রহমান (আতিক) উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জাহাঙ্গীরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের,সভাপতি, আবু হানিফ,সদর ইউনিয়ন ছাত্রদলের কারা নির্যাতিত ছাত্রনেতা রহমতসহ ভিমপুর ইউনিয়ন ও চাঁন্দাশ ইউনিয়নের সভাপতি মোস্তাকিম ও শফিকুল,খাজুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুমন , নটশাল টিবিএম কলেজ ছাত্রদলের সভাপতি আবু সাঈদ,ও যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন,,, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
