পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম



মাহবুব,স্টাফ রিপোর্টার


শনিবার(২৮ জুন) পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার, পত্নীতলা সার্কেল,  এএসপি প্রবেশনার ও অফিসার ইনচার্জ পত্নীতলা  থানা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন,থানায় আগত সেবা প্রার্থীদের সাথে সদাচরণ নিশ্চিত করার মাধ্যমে সেবা দিতে হবে। মামলা, জিডি কিংবা পুলিশ ক্লিয়ারেন্স এর ক্ষেত্রে দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করতে হবে। তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা, ওয়ারেন্ট তামিলের হার বৃদ্ধি করা, কার্যকারী পেট্রোল নিশ্চিত করা ,মাদক অভিযান বৃদ্ধিসহ দায়িত্ব পালনের ক্ষেত্রে আরো গতিশীল হওয়ার জন্য সবাইকে নির্দেশ দেন। পুলিশের সকল সদস্যকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্যও তিনি আহ্বান জানান।

প্রতিটি থানা যেন জনগণের ভরসার কেন্দ্রবিন্দু হয় সে বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানান। পুলিশ সুপার থানার আশপাশ, মেস্ ও ব্যারাক পরিদর্শন করেন এবং থানার সামগ্রিক পরিচ্ছন্নতার বিষয়ে সক্রিয় থাকার জন্য তিনি নির্দেশনা দেন।

পত্নীতলা থানার বিভিন্ন পয়েন্টে  যানজট নিরসন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার পাশাপাশি জনগন যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই লক্ষে রাস্তার উপর অবৈধ পার্কিং ও ফুটপাতের দোকান নিরু্তসাহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য  অফিসার ইনচার্জ পত্নীতলা থানাকে নির্দেশ প্রদান করেন।

এ সময় থানার সকল স্তরের অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

বিজ্ঞাপন
Advertisement