মাহবুব মহাদেবপুর :
নওগাঁর মহাদেবপুরে এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার মোট ৬টি কেন্দ্রে ২ হাজার ৫শ ৫৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। উপজেলা পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীরপুর সরকারি কলেজে ৪শ ৮২ জন, জাহাঙ্গীরপুর সরাকরি বালিকা বিদ্যালয় ও কলেজে ৬শ ১২ জন, রাইগাঁ ডিগ্রী কলেজে ১শ ৫৫ জন, সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ে মহাদেবপুর টিবিএম কলেজ কেন্দ্রের ৫শ ৮২ জন, সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ে মাতাজীহাট টিবিএম কলেজ কেন্দ্রের ৫শ ২৫ জন, জাহাঙ্গীরপুর ইসলামিয়া আলীম মাদ্রাসায় ১শ ৯৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এসব কেন্দ্রে মোট ২৫ জন পরীক্ষার্থী বাংলা পরীক্ষায় অনুপস্থিত ছিল। পরীক্ষা সংশ্লিষ্ট ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলা পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে অতিবাহিত হয়েছে। ফলে পরীক্ষার্থী এবং অভিভাবক মহলও সন্তোষ প্রকাশ করেছেন।
