মহাদেবপুরে উপজেলা বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত



মাহবুব মহাদেবপুর :



শুক্রবার (২৭ জুন) নওগাঁর মহাদেবপুরে বিকেল ও সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী নতুন বাংলাদেশ গঠনে ৩১ দফা বাস্তবায়নের জন্য জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল খাজুর ইউনিয়ন শাখার ১ নং ও ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে খাজুর ও দেবীপুর গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি হাজী রবিউল আলম বুলেট প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, মৎস্যজীবী দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

বিজ্ঞাপন
Advertisement