মাহবুব মহাদেবপুর :
নওগাঁ মহাদেবপুরে রোদইল বিএম কলেজের ভোকেশনাল শাখার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ জুন) কলেজ চত্বরে গাছের চারা বিতরণ করেন কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক সীমা রায়, প্রভাষক মোঃ মাসুদ রানা, মোঃ ফারুক হোসাইন প্রমুখ। এদিন উপজেলা কৃষি অফিসের প্রনোদনা কর্মসূচির আওতায় প্রাপ্ত বেল, নিম, কাঁঠাল ও জামের ৮৫টি গাছের চারা ও কলেজের অধ্যক্ষের উদ্যোগে ১৭০টি মেহগনি ও কাঁঠাল গাছের চারা শিক্ষার্থীগের মাঝে বিতরণ করেন।
Tags:
এলাকার খবর
