মহাদেবপুরে মজুদদারদের বিরুদ্ধে ভ্রাম্যমান দেয়ায় ব্যবসায়ীরা বন্ধ করে দিয়েছে কৃষকদের ধান কিনা

att-9-N0z-J-9-XWz-Iyvdmuio0-T-U0gul-BSJ9-UZhy7-C-Wj-WAc-Y


মাহবুব মহাদেবপুর :


নওগাঁর মহাদেবপুরে অবৈধভাবে ধান-চাল মজুদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর ব্যবসায়ীরা ধান কেনা বন্ধ করে দেয়ায় কৃষকরা বিপাকে পড়েছেন। সম্প্রতি কিছু ব্যবসায়ী ও চালকলের বিরুদ্ধে অবৈধভাবে ধান-চাল মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এই অভিযানে দুই মিলকে জরিমানা এবং দুই ম্যানেজারকে কারাদণ্ড দেওয়া হয়। এই ঘটনার প্রতিক্রিয়ায়, মিল মালিক ও ব্যবসায়ীরা ধান কেনা বন্ধ করে দিয়েছেন। তাদের দাবি, অভিযানের কারণে পরিবহন সংকট ও অতিরিক্ত ধান মজুদের অভিযোগে তাদের জরিমানা করা হয়েছে। যার কারণে তারা ধান কেনা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। 
এই পরিস্থিতিতে, কৃষকরা তাদের উৎপাদিত ধান বিক্রি করতে পারছেন না। ফলে, তারা বিপদের সম্মুখীন হচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মিল মালিক ও ব্যবসায়ীদের এই সিদ্ধান্তে ধান বিক্রির অভাবে কৃষকরা হতাশ ও ক্ষুব্ধ।
দ্বিগুন ভাড়া দিয়ে আবার বাড়িতে ফিরিয়ে নিতে হচ্ছে তাদের ধান। এতে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্থ হয়েছেন ওইসব কৃষকরা। অন্যদিকে মিল মালিক আলমগীর হোসেন, মোঃ আয়নুল হক, ব্যবসায়ী এনামুল হক, মকবুল হোসেনসহ আরো অনেকে অভিযোগ করে বলেন, যেহেতু অতিরিক্ত ধান-চাল মজুদ রাখার অভিযোগে অভিযান চালিয়ে জেল ও জরিমানা গুনতে হচ্ছে তাদের সে কারণে ধান কেনা বন্ধ রেখেছেন তারা। তারা দাবী করেন, দেশের সর্ববৃহৎ আমের এলাকা হওয়ায় আম পরিবহনের কারণে পরিবহন সংকটে সময়মত ধান-চাল সরবরাহ করতে না পারায় তাদের মজুদ কিছুটা বেড়েছে। এ মজুদ শেষ না হওয়া পর্যন্ত ধান কিনবেন না বলে সিদ্ধান্ত নেন মিল মালিক ও ব্যবসায়ীরা। পরে কৃষকদের চাপে প্রায় সাড়ে ৩ ঘন্টা পর কিছু কিছু ধান কিনতে শুরু করেন ব্যবসায়ী ও মিল মালিকরা।
News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন

বিজ্ঞাপন
Advertisement