মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণের লক্ষ্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম রাত্রীকালীন সময়ে জেলার বিভিন্ন থানা এলাকা পরিদর্শন করেন। তিনি নওগাঁ থেকে মহাদেবপুর- পোরশা -গোমস্তাপুর সাপাহার -পত্নীতলা -নজিপুর বাজার এলাকার বিভিন্ন আঞ্চলিক মহাসড়ক সমূহ গভীর রাতে জেলা নিরাপত্তা ব্যবস্থা তাদের কি করেন এবং সড়কে ডমিনেন্ট টহল দেন।
পরিদর্শনকালে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ঝুঁকিপূর্ণ এলাকায় টহল কার্যক্রম পর্যালোচনা করেন এবং নির্বাচন উপলক্ষে নির্ধারিত গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রসমূহে গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এ সময় পুলিশ সুপার তারিকুল ইসলাম দায়িত্বরত অফিসার ও ফোর্সদের সঙ্গে কথা বলেন এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেন। তিনি ভোটকেন্দ্রের নিরাপত্তা, টহল জোরদার, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ জনসমাগম এলাকায় স্থানীয় জনসাধারণের সাথেও কথা বলেন এবং জনগণকে নিরাপত্তা বিষয়ে আশ্বস্ত করেন।
