মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি:
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আড়াইটার দিকে কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবি. মো. বাদশা আলমগীর এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ২৭১ হতে আনুমানিক ২ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন জগদলবৌদ্ধ বিহারের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩৯ বোতল ভারতীয় মদ (অফিসার্স চয়েস) উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। সর্বমোট সিজার মূল্য-৫৮,৫০০/- টাকা।
নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল প্রকার অপরাধ কার্যক্রম দমনে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
