মাহবুব,স্টাফ রিপোর্টার :
ভাষার মাসের প্রথম দিনে তিন কবিদের কবিতা পাঠে মুখরিত ছিল বগুড়ার এডওয়ার্ড পৌর পার্ক ও শহীদ খোকন পার্ক। বিকালে বগুড়ার এডওয়ার্ড পৌর পার্কে ভাষার মাসে প্রথম দিনে বরেন্দ্র সাহিত্য-সংস্কৃতি পরিষদ পেজে লাইভ এ যুক্ত হন কবি মোহাম্মদ আককাস আলী। তিনি লাইভ-এ দুটি কবিতা পাঠ করেন 'প্রথম বুলি' ও "একুশে ফেব্রুয়ারি"। কবি মোহাম্মদ আককাস আলী "বরেন্দ্র সাহিত্য-সংস্কৃতি পরিষদের" প্রতিষ্ঠাতা ও পরিচালক। পরে কবি মোহাম্মদ আককাস আলী,বগুড়ার কবি ও ছড়াকার আজিজুর রহমান তাজ,পুণ্ড্র সাহিত্য সংসদের সভাপতি কবি আব্দুর রাজ্জাক রুঞ্জু শহীদ খোকন পার্কে ভাষা শহীদদের উপর আলোচনা করেন। কবি মোহাম্মদ আককাস আলী"শহীদ খোকন পার্ক" ও "এডওয়ার্ড পৌর পার্কের" ইতিকথা তুলে ধরেন। ইতিকথায় উঠে আসে বগুড়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এডওয়ার্ড পৌর পার্ক একটি ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় বিনোদন স্থান। বিকেল বেলা এই পার্কে শিশুদের জন্য সংরক্ষিত স্থানে আনন্দ খেলায় মেতে ওঠে দুষ্টু মিস্টি শিশুরা। এই শহরে ধীরে ধীরে কমে যাচ্ছে শিশুদের খেলাধুলার জায়গা। বগুড়া এডওয়ার্ড পার্কের এই জায়গাটুকুই যেন শিশুদের মনে প্রাণ ফিরিয়ে দেয়। তবে মাঝে মাঝে লক্ষ্য করা যায় শিশুদের জন্য সংরক্ষিত এই পার্কে বিভিন্ন মাদক দ্রব্যের উচ্ছিষ্ট অংশ পড়ে থাকে, শিশুদের জন্য সংরক্ষিত দোলনা বড়দের ব্যাবহারের কারনে বেশ কিছু দোলনা ভেঙে গেছে, এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছে সচেতন মহল।
অপরদিকে শহীদ খোকন পার্কের ইতিকথা তুলে না ধরলে হয়তোবা ইতিহাস মন খারাপ করবে।
বগুড়ার “শহীদ খোকন” মূলত ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বা পরবর্তী সময়ে শহীদ হওয়া এক বীর মুক্তিযোদ্ধা, যার স্মরণে বগুড়া শহরের কেন্দ্রস্থলে একটি পার্কের নাম “শহীদ খোকন পার্ক” নামকরণ করা হয়। এই পার্কটি শহরের সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান, যেখানে কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থিত।১.২.২০২৬.

