মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি :
কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক,বদলগাছি উপজেলা বিএনপির সভাপতি নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুল বলেছেন,মহাদেবপুর-বদলগাছির অধিকাংশ মানুষই কৃষির উপর নির্ভরশীল তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করা হবে। তিনি নির্বাচনী প্রচারণাকালে বিএনপির চেয়ারম্যান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান নওগাঁয় যখন এসেছিলেন তখনও আমি তাঁকে আমার দুই থানার কৃষকের প্রতি লক্ষ্য রাখার জন্য অনুরোধ করেছিলাম তাই তিনি মহাদেবপুর বদলগাছির কৃষকের জন্য অন্যান্য সহযোগিতার পাশাপাশি হিমাগার নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে গেছেন। তিনি বলেন,কৃষক দল আমার প্রাণ। কৃষক দল শুরু থেকেই আমার সাথে ছিল। অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে কৃষক দল আমাকে প্রতিষ্ঠিত করেছে। আমি কৃষকদলের নেতৃবৃন্দকে আরো ধৈর্য ধারণ করার আহবান জানাচ্ছি। রোববার(২২ ফেব্রুয়ারি) বাদ আছর মহাদেবপুর উপজেলা সদরের মডেল হাই স্কুল প্রাঙ্গনে কৃষক দলের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা কৃষকদল মহাদেবপুর শাখার সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ রাজু এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ইথার ও আপেল মাহমুদ বল্টুর যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফি, নওগাঁ জেলা কৃষক দলের আহ্বায়ক মমিনুল ইসলাম চঞ্চল ,সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু, যুগ্ন আহবায়ক এস এম শহিদুজ্জামান সোহান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার নান্নু, জাহাঙ্গীরপুর সরকারি কলেজের সাবেক ভিপি এনামুল হক,বিএনপি নেতা শহিদুল ইসলাম হাজী আক্কাস,সেন্টু, কৃষক দল মহাদেবপুর
উপজেলা শাখার সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি প্রমূখ। এসময় মহাদেবপুর উপজেলার ১০ ইউনিয়নের কৃষক দলের নেতাকর্মীর পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল , ছাত্রদল , মহিলা দল, তাঁতি দল ,সমবায় দল ও সহযোগী অঙ্গ সংগঠনের উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
