উল্লাপাড়া মডেল থানায় দোয়া ও ইফতার মাহফিলে আগমম করায় ডিআইজি শাজাহানকে ফুলেল শুভেচ্ছা

 মাহবুব স্টাফ রিপোর্টার :



বুধবার(২৫ ফেব্রুয়ারি) উল্লাপাড়া মডেল থানায় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাজাহান পিপিএম (বার), পিএইচডি আগমন করলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান অত্র জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। এসময় সিরাজগঞ্জ জেলা পুলিশের একটি দল 'গার্ড অব অনার' প্রদান করেন।


অনুষ্ঠানের পূর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ডিআইজি উল্লাপাড়া মডেল থানা সংক্ষিপ্ত পরিদর্শন করেন। এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


পরবর্তীতে থানার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


উক্ত অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন