নওগাঁয় ৮০ পিচ ইয়াবা সহ এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার

মাহবুব স্টাফ রিপোর্টার :



শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা টীম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে জেলা গোয়েন্দা শাখা এর অভিযানকারী টীম বদলগাছি থানা এলাকায় অবস্থান করছিল। বিকেল ০৫ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম জানতে পারে যে, বারোফালা গ্রামে একজন ব্যাক্তি তার বাড়ির আঙিনায় মাদক বিক্রি করার জন্য অবস্থান করছে। অভিযানকারী টীম আসামী আ: রশিদুল (৪০) পিতা মখলেছ গ্রাম বারোফালা থানা বদলগাছি জেলা নওগাঁ পৌছালে আসামি দৌড়ে পালানোর চেষ্টা করে। অভিযান টীম তাকে আটক করে দেহ তল্লাশী করে। দেহ তল্লাশী কালে আসামির হেফাজত হতে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করে। আসামির বিরুদ্ধে বদল গাছি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন ।

News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন