মাহবুব স্টাফ রিপোর্টার :
নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. এনামুল হকের নির্বাচনী এলাকায় সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও ব্যানার-ফ্যাস্টুন ছিড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও নজিপুর পৌর জামায়াতে ইসলামী। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় উক্ত
মিছিলটি নজিপুর বাসস্ট্যান্ড থেকে চকনিরখীন মোড় দিয়ে আবারো বাসস্ট্যান্ডে এসে সমাপ্তি ঘটে। পরে পত্নীতলা উপজেলা জামায়াতের আমীর মাও. আব্দুল মকীমের সভাপতিত্বে এসময় বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হারুণ অর রশিদ ও আখতার ফারুক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী নাজমুল ইসলাম, নজিপুর পৌর জামায়াতের সাবেক আমির ডা: আবু ওবায়দা, নজিপুর পৌর জামায়াতের আমীর মোফাচ্ছেল হক, জেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুর রাকিব প্রমুখ।
