ধামইরহাট থানার ইফতার ও দোয়া মাহফিলে ডিআইজি মোহাম্মদ শাহজাহান

মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি :




ধামইরহাট থানা কর্তৃক আয়োজিত পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী।

এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এবং রাজশাহী রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আফরুজুল হক টুটুল, পিপিএম।


ইফতার মাহফিলে ডিআইজি থানার সকল অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন। তিনি অফিসার ও ফোর্সদের আয়োজিত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে আত্মশুদ্ধি ও নৈতিকতা চর্চার আহ্বান জানান।


বক্তব্যে তিনি ধামইরহাট থানার সকল অফিসার ও ফোর্সকে মাথা উঁচু করে সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি পবিত্র রমজান মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সকল ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশের তৎপরতা আরও জোরদার করার নির্দেশ দেন।

উক্ত ইফতার মাহফিলে জেলা পুলিশের ঊর্ধ্বতন ও কর্মকর্তাবৃন্দ, ধামইরহাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, থানায় কর্মরত পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন