মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি:
বার্ষিক পরিদর্শনে নওগাঁ সদর সার্কেল অফিসে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পরিদর্শনে তিনি সার্কেল অফিসের সার্বিক কার্যক্রম, অফিসে সেবা প্রদান, মামলা পরিচালনা ও নিরাপত্তা ব্যবস্থার মান পর্যালোচনা করেন।
তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় করেন এবং অফিসের কার্যক্রম আরও দ্রুত, স্বচ্ছ ও পেশাদারিত্বের সাথে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এই সময় উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, যিনি পরিদর্শনের সময় পুলিশ সুপারের সঙ্গে সার্কেলের বিভিন্ন কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনগণের সেবা নিশ্চিতকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
পুলিশ সুপার তারিকুল ইসলাম আইনশৃঙ্খলা রক্ষায় সতর্কতা এবং সার্কেল অফিসের কর্মকর্তা ও ফোর্সদের নৈতিক ও পেশাদার দায়িত্ব পালনে উদাহরণ স্থাপনের জন্য উৎসাহিত করেন।
