মোহাম্মদ আককাস আলী :
বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহীতে মৌলিক প্রশিক্ষণরত নিম্নবর্ণিত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণের ১ (এক) বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সমাপ্তির পর বাস্তব প্রশিক্ষণ গ্রহণের জন্য নওগাঁ জেলা যোগদান করেন সহকারী পুলিশ সুপার অরুপ রতন সরকার।এ সময় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ মোহাম্মদ মনিরুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জয়ব্রত পাল উপস্থিত ছিলেন ।