পত্নীতলায় উদয়ন সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সাহিত্য আড্ডার আসর

মাহবুব স্টাফ রিপোর্টার :


বসন্তসমীরণের প্রাক্কালে ভাষা শহীদদের মাসে উদয়ন সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর বিনম্র নিবেদনে এক ঝাঁক কবি। শনিবার(৭ ফেব্রুয়ারি) নজিপুরের চমৎকার বিকেলে বসেছিল সাহিত্য আড্ডার আসর। আসরের শুরুতেই ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। একদিকে বসন্তের আগমনী গান এবং অন্যদিকে ভাষা শহীদদের আত্মাহুতির হাহাকার বুকে ধারণ করে বহুদূর-দূরান্ত থেকে অনেক কবি সাহিত্যিক আসরে অংশগ্রহণ করে সাহিত্য আড্ডা কে এক ভিন্ন মাত্রা দান করেছেন। মনমুগ্ধকর এই আসরে অংশগ্রহণ করেন  কবি মীর আব্দুর রাজ্জাক, কথাসাহিত্যিক আব্দুর রউফ মান্নান, কবি মাহবুব হেলাল, কবি মারিয়া নূর, কবি হামিদুর রহমান, কবি আশরাফুল ইসলাম, কবি সাদিয়া আরেফিন, খাদিজাতুল কোবরা মুক্তা, কবিতা রানী, সংগীতশিল্পী স্বদেশ মণ্ডল,  সংগীতশিল্পী জোসনা আক্তার, এবং দৈব কুমার সাহা। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডক্টর আবুল হায়াত ইসমাইল এবং সঞ্চালনায় কবি আহমদ হোসেন বাবু । 

একটি মন্তব্য পোস্ট করুন