আস্থার প্রতীক এসপি তারিকুল ইসলাম হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দিলেন এমপি এনামুল হককে

মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি :



যোগদানের পর থেকেই আস্থার প্রতিক হিসাবে 

নওগাঁ বাসীর মন জয় করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। মাদক কারবারি মাদক সেল্টাকারী চুরি,ডাকাতি, খুন,ধর্ষণ বন্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সেই ধারাবাহিকতায় পত্নীতলা-ধামইরহাট আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. এনামুল হক এর মোবাইল ফোনটি গত কিছুদিন আগে হারিয়ে যায়। পুলিশ সুপারের বিশেষ নির্দেশনায় জেলা পুলিশের তৎপরতায় মোবাইল ফোনটি উদ্ধারপূর্বক সেটি সংসদ সদস্যের নিকট হস্তান্তর করেন। দ্রুততম সময়ের মধ্যে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি পেয়ে এমপি মো. এনামুল হক জেলা পুলিশকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উল্লেখ্য যে গতকাল্য জেলা পুলিশ গত এক মাসে উদ্ধারকৃত ১২৬টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে।

News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন