মহাদেবপুরে ৪ সক্রিয় সদস্য গ্রেফতার এবং লুণ্ঠিত অটো চার্জার গাড়ি ও মোবাইল ফোন উদ্ধার


মাহবুব স্টাফ রিপোর্টার :


ফিল্মি স্টাইলে অটোচার্জার ভাড়া করে ছিনতাইয়ের সাথে জড়িত আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের ৪ জন সক্রিয় সদস্য গ্রেফতার এবং লুণ্ঠিত অটো চার্জার গাড়ি ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। 

গত ইং ২৭/০১/২০২৬ তারিখ রাত্রি অনুমান ০৮.৩০ ঘটিকার সময় মহাদেবপুর থানাধীন ৫নং রাইগাঁ ইউপিস্থ বেতবহুতি গ্রামের নজিপুর টু মাতাজীহাটগামী পাকা রাস্তায় কতিপয় দুষ্কৃতিকারী রাস্তায় অটোচার্জারের ড্রাইভারকে নেশাজাতীয় পানীয় পান করিয়ে মুখ চেপে ধরে মারপিট করে রশি দিয়ে হাতপা বেধে রেখে একটি অটোচার্জার, মূল্য-২,১৫,০০০/-টাকা, একটি ইনফিনিক্স মোবাইল ফোন, মূল্য অনুমান-১০,০০০/-টাকা, নগদ-১,২০০/-টাকা লুণ্ঠণ করে নিয়া চলিয়া যায়। উক্ত ঘটনায় লুণ্ঠণকৃত অটোচাজারের ড্রাইভার মোঃ মোসাদ্দেক(১৮), পিতা-মোঃ মকলেছুর রহমান, সাং-রজাকপুর মধ্যপাড়া, থানা-নওগাঁ সদর, জেলা-নওগাঁ বাদী হয়ে এজাহার দায়ের করলে মহাদেবপুর থানায় দস্যুতা মামলা রুজু হয়। 


উক্ত দস্যুতার ঘটনার পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখামাত্র পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জড়িত দস্যুদের সনাক্ত করন ও গ্রেফতার এবং লুণ্ঠণকৃত মালামাল উদ্ধারে পুলিশ সংশ্লিষ্ট সার্কেল অফিসার, পত্নীতলা থানা এবং মহাদেবপুর থানার অফিসার ইনচার্জকে নির্দেশনা প্রদান করে । অতঃপর পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) জনাব জয়ব্রত পাল এর সার্বিক সহযোগিতায়, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মাকসুদুর রহমান, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুর রহিম, মহাদেবপুর থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি শক্তিশালী চৌকশ পুলিশ টিম গঠন করা হয়। ঘটনাস্থল পরিদর্শণ করিয়া সিসি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তার মাধ্যমে ইং ০৭/২/২০২৬ তারিখ তদন্তে প্রাপ্ত একজন আসামী ১। মোঃ শাহিন(৩১), পিতা-মোহাম্মদ আলী, সাং-রসপুর, থানা-ধামুরহাট, জেলা-নওগাঁকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন এলাকা হতে লুণ্ঠিত ইনফিনিক্স মোবাইল ফোন সহ গ্রেফতার করা হয়। আটককৃত আসামীকে ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে তাহার সহযোগী আসামীদের নাম ঠিকানা প্রকাশ করে। 


অতঃপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইং ০৮/২/২০২৬ তারিখ রাত্রী অনুমান ১২.৩০ ঘটিকার সময় আসামী ২। মোঃ আকবর(২৮), পিতা-মোঃ হেলাল, সাং-জায়জাতা, থানা-বদলগাছী, জেলা-নওগাঁকে গ্রেফতার করা হয় এবং ঘটনার সতত্য স্বীকার করে। আসামী মোঃ আকবর এর দেওয়া তথ্যমতে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানা ও ক্ষেতলাল থানা এলাকার পেট্রোল পাম্প অনুসন্ধান করা হয়। পরবর্তীতে ধৃত আসামী দেয়া তথ্যমতে ও দেখানো মতে ইং ০৮/০২/২০২৬ তারিখ সকাল ১০.১৫ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন ৩। মোঃ তুষার সরদার (৩০), পিতা-বকুল সরদার, ৪। মোঃ আজিম(৩৫), পিতা-মোফাজ্জল হোসেন, উভয় সাং-বাঘোপাড়া (উত্তরপাড়া), থানা ও জেলা-বগুড়াদ্বয়কে গ্রেফতার এবং তাদের হেফাজত হইতে লুণ্ঠণকৃত একটি অটোচার্জার গাড়ি উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উল্লেখ্য যে, ১ ও ২নং আসামীদ্বয়ের নিকট থেকে ৩ ও ৪নং আসামীদ্বয় ছিনতাই হওয়া অটোচার্জারটি পুনরায় ছিনতাই করিয়া নেয়। 


উল্লেখিত আসামীদের ধারাবাহিক ভাবে দীর্ঘ ৪০ ঘন্টার অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা ঘটনার জড়িত থাকার কথা স্বীকার করে। উল্লেখিত গ্রেফতারকৃত আসামী-মোঃ আকবর (২৮) ও গ্রেফতারকৃত আসামী-মোঃ শাহিন (৩১), দ্বয়ের বিরুদ্ধে খুন, চুরি, মাদক সহ একাধিক মামলা রয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন নওগাঁ জেলার জনগণের জীবন এবং সম্পত্তি রক্ষায় নওগাঁ জেলা পুলিশ সর্বাত্মক তৎপর রয়েছে সেই সাথে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনুক ব্যবস্থা গ্রহণ করা হবে।

News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন