নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁর মহাদেবপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে এক মাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে পাঠিয়েছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে উপজেলার রাইগাঁ ইউনিয়নের কুড়ারী পাড়ায়। এব্যাপারে ওই মায়ের সন্তান আহাদ আলীর ছেলে মো.রাজিব একই গ্রামের মো.সৈয়ব আলীর ছেলে মো.আনোয়ার (৩৫),মো.রাজ্জাক(৪৮),মৃত লাল মোহাম্মদ এর ছেলে মো.সৈয়ব আলী, আনোয়ার এর স্ত্রী আকলিমা(২৮),সৈয়ব এর স্ত্রী মোছা. রওশনারা(৫৩) রাজ্জাক এর স্ত্রী মোছা.মালা(৩২),আ: রাজ্জাক এর ছেলে মো.মুমিন(১৯)এর বিরুদ্ধে মহাদেবপুর থানায় মামলা দায়ের করেন। মামলা সূত্রে প্রকাশ, গত ১১মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রাইগাঁ ইউনিয়নের কুড়ারী পাড়ায় উপরিক্ত আসামিগণ দেশীয় অস্ত্রশস্ত্রসহ আমার জমির মাটি কেটে প্লাস্টিকের পায়েই বসানোর চেষ্টা করে। এ'সময় আমার মা মোছা.খুরশিনা বেগম(৪৮) আসামিদের বাধা প্রদান করলে গালিগালাজ সহ মারপিট করতে শুরু করে। তাদের মারপিটে আমার মা রক্তাক্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। মাকে উদ্ধার করতে এসে আমার মামি মোছা.আখি এবং আমার বাবা আহাদ আলীকে গুরুতর জখম করে। মায়ের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত মহাদেবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করানো হয়। এ ব্যাপারে থানা পুলিশ এক আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরন করে বলেও রাজিব জানান। মামলার কর্মকর্তা এসআই রুস্তম আলী জানান,একজনকে গ্রেফতার করা হয়েছে অন্যদের গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে।