মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি :
সাহিত্যের জগত ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন কবি,গবেষক মাহমুদুল হাসান নিজামী(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) সকাল ১০ টার দিকে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গবেষক, ভাষাতত্ববিদ, ইতিহাসবিদ কবি মাহমুদুল হাসান নিজামী মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন,বরেন্দ্র সাহিত্য-সংস্কৃতি পরিষদ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক কবি মোহাম্মদ আককাস আলী। কবি তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন,সেই সাথে মহান আল্লাহতালার দরবারে এই জ্ঞানের বাতিকে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার দোয়া প্রার্থনা করেন। কবি মাহমুদুল হাসান নিজামী ১৯৭১ সালের ১ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কালাপানিয়ায় জন্মগ্রহণ করেন। তাঁর মরহুম পিতা মাওলানা আবদুল্লাহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন,মাতা মরহুমা মায়মুনা খাতুন। তিনি ঢাকায় স্থায়ীভাবে বসবাস করতেন।
কবি মোহাম্মদ আককাস আলী জানান,আমরা সাহিত্যের একটি জ্ঞানের বাতি হারিয়ে ফেললাম। তিনি ছিলেন গবেষক, ভাষাতত্ববিদ, ইতিহাসবিদ মহা জ্ঞানসাধক, জ্ঞানের এমন শাখা নেই যেই বিষয়ে কবি নিজামী লিখেননি। তাঁর লেখা শতাধিক বই যার বিষয়বস্তু একটি থেকে আরেকটি সম্পুর্ণ ভিন্ন।এখন পর্যন্ত মাহমুদুল হাসান নিজামীর প্রকাশিত গ্রন্থ ১৪০টি । কবিতা, ছড়া, ইতিহাস ও গবেষণাসহ বিশ্ব সাহিত্যের শেখ সাদী, ফরিদ উদ্দিন আত্তার ও ইমরুল কায়েসের কবিতাগুলোর বাংলা ভাষায় সর্বপ্রথম কাব্যানুবাদ মাহমুদুল হাসান নিজামীকে পরিচয় বিস্তারে অনন্য করে তুলেছে। তিনি ছিলেন জাতীয় কবিতা মঞ্চের প্রতিষ্ঠাতা এবং বাংলা সাহিত্য ও বানান সংস্কারের নবধারা তৈরিতে অনিবার্য প্রাণপুরুষ।
