মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি :
ডিজিটাল যুগে কপি করা সাংবাদিকদের ভিড়ে প্রকৃত সিনিয়র সাংবাদিকদের গুরুত্ব কমে যাচ্ছে এবং হারিয়ে যেতে বসেছে এ পেশার মর্যাদা। নতুন নতুন তরুণেরা এ পেশায় যুক্ত হয়ে একাধিক পত্রিকায় কাজ করছে যার ফলে অনেক পুরাতন পত্রিকা বিলীন হতে বসেছে। কপি করা সাংবাদিকের প্রচার, প্রচারণা ও গলার স্বর সব সময় উঁচু। এসব কপি সাংবাদিকদের দৌরান্ত্যের কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে মূলধারার পেশাদার সাংবাদিকরা।
কপি করা সংবাদে তথ্যের সঠিকতা বা গভীরতা নাও থাকতে পারে, যা সামগ্রিকভাবে সাংবাদিকতার মান কমিয়ে দেয়। অন্যের লেখা সংবাদ কপি করা হলে পাঠকরা সাংবাদিকদের উপর আস্থা ও বিশ্বাস রাখতে পারে না। সাংবাদিকদের মধ্যে চলছে এখন কপি পোস্ট প্রতিযোগিতা।
ডিজিটাল যুগে বেকায়দায় পড়েছেন প্রকৃত ও পেশাদার সাংবাদিকরা। পেশাদার সাংবাদিকদের লেখা প্রকাশিত রিপোর্টটি কপি করে অনলাইন বা পেইজে আপলোড করে নিজের নামে প্রচার করছে। এতে পাঠক, সাধারণ মানুষ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, পেশাদার সাংবাদিক ও সুশীল সমাজের সচেতন নাগরিকগণ বিভ্রান্ত হচ্ছে।
তথ্য অনুসন্ধানে দেখা গেছে, বিভিন্ন পেশা থেকে সাংবাদিকতা পেশায় যুক্ত হয়েছেন শিক্ষক,সরকারি আধা সরকারি চাকরিজীবী, ব্যবসায়ী,রাজনীতির ছত্রছায়ায় থাকা নেতাকর্মী এমনকি মাদক কারবারি ও মাদক সেবীরাও। তারা কৌশলে মূলধারার
সাংবাদিকদের সাথে যুক্ত হয়ে কবি সাংবাদিকতায় ব্যস্ত। শুধু তাই নয় ওইসব ভূঁইফোড় সাংবাদিকেরা প্রশাসনের চাটুকারিতায় লিপ্ত থেকে মূলধারার সাংবাদিকদের বিরুদ্ধে প্রবাকান্ড ছড়িয়ে বিজ্ঞাপন হাতিয়ে নিচ্ছে। এতে দিন দিন প্রকৃত সাংবাদিকদের মর্যাদা কমে যাচ্ছে।