বগুড়ায় নবাগত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মির্জা সায়েম মাহমুদ পিপিএম

মোহাম্মদ আককাস আলী :



বৃহস্পতিবার ( ১২ মার্চ) বগুড়ায় নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মির্জা সায়েম মাহমুদ পিপিএম।

নবাগত পুলিশ সুপার পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছায় উষ্ণ অভ্যর্থনা জানান সদ্য বিদায়ী পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন পিপিএম। অভ্যর্থনা শেষে বিদায়ী পুলিশ সুপার আনুষ্ঠানিকভাবে নবাগত পুলিশ সুপারের নিকট দায়িত্বভার অর্পণ করেন।

উক্ত দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

দায়িত্বভার গ্রহণের পর নবাগত পুলিশ সুপার উপস্থিত কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন