মোহাম্মদ আককাস আলী :
সোমবার(৯ মার্চ) নওগাঁ জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত ও ভবিষ্যৎ কার্যকর পদক্ষেপসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় পুলিশ সুপার জেলার সকল সিনিয়র কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জগণ, তদন্ত কেন্দ্র/ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জগণকে ক্লু-লেস ও অন্যান্য মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতারসহ অপরাধ দমনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় নওগাঁ জেলার বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যদের মাঝে তিনি পুরস্কার বিতরণ করেন।
উক্ত সভায় নওগাঁ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল থানার অফিসার ইনচার্জগণ ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
