পদোন্নতিপ্রাপ্ত মতিউরকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম

মোহাম্মদ আককাস আলী :



শনিবার ( ৭ মার্চ) নওগাঁয় পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠানিকভাবে নায়েক হতে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মতিউর রহমান ইসলাম-কে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।


র‍্যাংক ব্যাজ পরিধান করানোর পর পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে ফুলের শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব পালনে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জ্ঞাপন করেন। এ সময় তিনি বলেন, “পদোন্নতি যেমন সম্মানের, তেমনি এর সাথে দায়িত্ব ও জবাবদিহিতাও বৃদ্ধি পায়। পেশাগত সততা, শৃঙ্খলা ও জনগণের প্রতি দায়িত্ববোধ বজায় রেখে নিষ্ঠার সাথে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)।

News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন