শিক্ষার্থীদের নিয়ে মাদক,বাল্যবিবাহ ও সাইবার ক্রাইমবিষয়ক সভা করলেন এসপি তারিকুল ইসলাম

 

মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি:


নওগাঁর মহাদেবপুরে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে মহাদেবপুর সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করেন নওগাঁ জেলা পুলিশ। সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসা. সেলিনা পারভিন এর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান আলোচক হিসাবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ইউএনও মো.আরিফুজ্জামান। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,ওসি ওমর ফারুকসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ,শিক্ষকগণ,সাংবাদিকগণ, ছাত্র-ছাত্রীগণ। মতবিনিময় সভায় জেলা পুলিশ এর পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধের ঝুঁকি থেকে রক্ষা করতে ধারাবাহিকভাবে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে। 

একটি মন্তব্য পোস্ট করুন