মাহবুব স্টাফ রিপোর্টার :
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর সার্বিক নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশ বুধবার( ৪মার্চ) দুপুরে উপজেলার খাপড়া গ্রামস্থ হাসানপুর গামী পাকা রাস্তায় ছোট ব্রিজের উপর একজন মাদক ব্যাবসায়ী মাদকদ্রব্য ট্যাপেন্টাডাল বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করিতেছে। বিষয়টি গোপনে জানার পর অফিসার ফোর্স এর সহায়তায় মাদক ব্যাবসায়ী মোঃ সোহেল রানা (৪৩), পিতা-মৃত বাবলু রহমান সাং- শালিজান, থানা-মহাদেবপুর, জেলা-নওগাঁকে ১৬০ (একশত ষাট ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ধৃত করা হয়। উক্ত মাদক উদ্ধার বিষয়ে মহাদেবপুর থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।
