নওগাঁয় ১০ জুয়ারী আটকসহ ৪৬ হাজার ১৭৫ টাকা জব্দ

 মোহাম্মদ আককাস আলী 



 ২৩মার্চ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা  অভিযানিক টীম   জানতে পারে যে, নওগা সদর মডেল থানাধীন চাকলা বাজারের দক্ষিন পাশে ছোট যমুনা নদীর পার চাকলা ঘাটে কতিপয় জুয়ারু টাকা বাজি ধরে  তাস খেলার মাধ্যমে জুয়া খেলিতেছে। 


উক্ত সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর এক টা অভিযানিক টীম রাত্র ০৮.০০ ঘটিকার দিকে চাকলা ঘাটে অভিযান পরিচালনা করে।  এমন সময় জুয়া খেলারত অবস্থায় আসামি ১। আতিকুর রহমান (৩০) পিতা মৃত নাজিমুদ্দিন সাং চাকলা ২। মইন উদ্দিন (৪৫) পিতা সফির উদ্দিন সাং হরিপুর ৩। জয়নাল (৪৭) পিতা জরিফ সাং বক্তার পুর ৪। রহিম (৪০) পিতা কপ্তুল সাং দিঘা ৫।মাসুদ রানা (৪২) পিতা সফির সাং শ্যামপুর ৬। মোফাজ্জল (৪৪)পিতা আবুল হোসেন সাং বক্তার পুর ৭। মাসুদ (৪০) পিতা সামসুল সাং চাকলা ৮। আবু হাসান (৩৪) পিতা আলমগীর সাং হরিপুর ৯। শফিকুল (৩৪) পিতা আফতাব সাং বক্তার পুর ১০। খালিদ হাসান @ রাজু (৪০) পিতা মোজাহের সাং শ্যামপুর সর্ব থানা সদর  জেলা নওগাঁ  দের  জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করে।  এ সময় জুয়ার বোর্ড থেকে নগদ ৪৬ হাজার ১৭৫ টাকা ও দুই বান্ডিল খেলার তাস জব্দ করা হয়। 


এ সংক্রান্তে আসামিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন