মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেফতার এক

স্টাফ রিপোর্টার :



নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ

একজনকে গ্রেফতার করেছে থানাপুলিশ। তথ্য অনুসন্ধানে জানা যায়, ১লা মার্চ উপজেলার মাহাবুব আলম ওরফে মামুন(৩৭) এর একটি মোটরসাইকেল প্রতারণা পূর্বক বিবাদী কসাই মো: আলমগীর হোসেন (৩৬), পিতা: মো: মোবারক আলী, সাং: ভালাইন, থানা: মহাদেবপুর, চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে বাদী মহাদেবপুর থানায় আসিয়া এজাহার দিলে মহাদেবপুর থানার মামলা নং : ০৪, তারিখ : ০৭/০৩/২৬ ইং, ধারা: ৩৭৯/৪২০ রুজু করা হয়। এস আই (নি:)/ আ: মতিন কে মামলার তদন্তভার দেওয়া হয়।


   পরবর্তীতে উক্ত মামলার আসামীকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, মহাদেবপুর সার্কেল, মাকসুদুর রহমান ও অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম এর তত্বাবধানে ও তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই/ আব্দুল মতিন মহাদেবপুর থানার একটি চৌকশ টিম অভিযান পরিচালনা করে সারারাত ইং-০৭/০৩/২০২৬ তারিখ ভোর অনুমান ০৩.৫০ ঘটিকার সময় নওগাঁ জেলার পোরশা থানাধীন পেয়াদা পাড়া (নোছনাহার বাজার) এলাকা হইতে আসামি মো: আলমগীর হোসেন(৩৬), পিতা: মো: মোবারক হোসেন, সাং: ভালাইন, থানা: মহাদেবপুর, জেলা: নওগাঁ কে গ্রেফতার করা হয় এবং আসামির দখল হইতে বাদীর চুরি যাওয়া মোটর সাইকেলটি উদ্ধার করা হয়।

News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন