মহাদেবপুরের ডেস্ক :
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহাদেবপুর থানা পরিদর্শন করেন এবং থানার অফিসার ও ফোর্সদের সাথে পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
উক্ত ইফতার মাহফিলে ইউএনও মো. আরিফুজ্জামান , অতিরিক্ত পুলিশ সুপার এবং সার্কেল অফিসারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্বে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম উপস্থিত অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় করেন এবং মহাদেবপুর থানাধীন এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি জনগণের জানমাল রক্ষা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে সর্বদা সতর্ক ও তৎপর থাকার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন।
তিনি পবিত্র মাহে রমজানের শিক্ষা ধারণ করে সততা, নিষ্ঠা ও মানবিকতার সাথে দায়িত্ব পালনের জন্য সকল সদস্যকে উদ্বুদ্ধ করেন।