নওগাঁয় পুলিশ সুপার তারিকুল ইসলাম এর নির্দেশনায় ৮ কেজি গাজাসহ ৪ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার

মোহাম্মদ আককাস আলী :



পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা নওগাঁ কর্তৃক পৃথক তিনটা মাদক বিরোধী অভিযানে ০৮ কেজি গাজা সহ ৪ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার করেছে। 


 গতকাল্য ০৬-০৩-২০২৬ তারিখে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ পৃথক তিনটা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। (১) মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে টীম ডিবি নওগাঁ এর একটা অভিযানিক দল আত্রাই থানা এলাকায় অভিযান পরিচালনা করে। সন্ধ্যা. ০৬.০০ ঘটিকায় আত্রাই থানা এলাকার অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কবির নগর গ্রামে জনৈক সাত্তারের বাড়ির সামনে একজন ব্যাক্তি গাজা বিক্রয় করার জন্য অপেক্ষা করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই করার জন্য অভিযানিক দল সেখানে পৌছাইয়া আসামি বুলু (৩৪) পিতা নওশের গ্রাম মির্জাপুর থানা সিংড়া জেলা নাটোর এর নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করে দেহ তল্লাশী করে। তল্লাশি কালে তার হাতে থাকা প্লাষ্টিকের বাজার করা ব্যাগের ভিতর এক কেজি গাজা উদ্ধার করা হয়। 


  (২) একই দিনে ২য় অভিযানে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা অভিযানিক দল মান্দা থানা এলাকায় অভিযান করে। রাত ০৮.৩০ ঘটিকায় মান্দা থানা এলাকার অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেনযে, বড় বেলালদহ গ্রামে পারুল নামে এক মহিলা তার নিজ বাসায় বিক্রয়ের জন্য গাজা রেখে অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাই করার লক্ষে এলাকার মান্য গন্য লোকের উপস্থিতিতে আসামী পারুল (৪০) স্বামী খলিলুর রহমান সাং বড় বেলালদহ থানা মানা জেলা নওগাঁ এর বসত বাড়ির চার টা ঘড় তল্লাশী করা হয়। তল্লাশি কালে আসামির দেখানো মতে আসামির বাড়ির একটা কক্ষ হতে গোলাপি রঙ এর লাগেজের ভিতর থেকে তিন পোটলায় ৩×২ = ৬ কেজি গাজা উদ্ধার করা হয়। 


 (৩) একই তারিখ তৃতীয় অভিযান পরিচালনা করা হয়। নওগাঁ সদর থানা এলাকায়। রাত ১১ ঘটিকায় সদর থানা এলাকার অভিযানিক দল জানতে পারে যে, সদর থানাধীন তিলকপুর ইউনিয়নের রায়ঝোর গ্রামের জনৈক রাজুর বাড়ির দোকানের অদুরে রাস্তার পাশে একজন ব্যাক্তি গাজা বিক্রি করার জন্য অপেক্ষা করছে। অভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনক ব্যক্তি আসামি ছানোয়ার (৪৭) পিতা সাত্তার সাং ডারারকুল থানা আক্কেলপুর জেলা জয়পুরহাট এর দেহ তল্লাশী করে। তল্লাশি কালে আসামি ছানোয়ারের হাতে থাকা সাদা প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে এক কেজি গাজা উদ্ধার করা হয়। এ সময় ছানোয়ারের সহযোগী আসামি মোখলেছুর রহমান (৫৭) পিতা আবেদ সাং নুন নগর থানা আক্কেলপুর জেলা নওগাঁ কেও গ্রেফতার করা হয়। 


 আসামি দের বিরুদ্ধে আত্রাই, মান্দা ও সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পৃথক তিন টা মামলা করা হয়েছে।

News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন