মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি:
"নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, ডেঙ্গুমুক্ত নওগাঁ গড়ি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ১৪মার্চ নওগাঁ পৌরসভা, স্বেচ্ছাসেবী সংগঠন ও জেলা প্রশাসনের পরিচ্ছন্নতাকর্মীদেরকে সাথে নিয়ে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় ও আশেপাশের বিভিন্ন জায়গায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
