মোহাম্মদ আককাস আলী :
সোমবার(৯ মার্চ) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর সভাপতিত্বে পুলিশের মাসিক কল্যাণ সভায় হয়েছে।
সকাল সাড়ে ১১টায় পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত উক্ত সভায় নবদম্পতি, নবজাতক শিশুর পিতা-মাতা এবং অবসরজনিত বিদায় উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের সম্মাননা উপহার প্রদান করা হয়।
কল্যাণ সভায় প্রস্তাবিত বিভিন্ন কল্যাণমূলক প্রস্তাব অনুমোদনক্রমে বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের সার্বিক কল্যাণ, পেশাগত দায়িত্ব পালন এবং সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।
