ইফতার মাহফিলে পুলিশ সুপার মহোদয় মান্দা থানার সকল অফিসার ও ফোর্সের সাথে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন। পরে তিনি থানা পরিদর্শনকালে সকল অফিসার ও ফোর্সকে মাথা উঁচু করে সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি পবিত্র রমজান মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সকল ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশের তৎপরতা আরও জোরদার করার নির্দেশ দেন।
উক্ত ইফতার মাহফিলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)জয়ব্রত পাল, মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন এবং সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন।
