মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি:
"আজকের পদক্ষেপ আগামী ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার"এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রবিবার( ৮মার্চ) উপজেলা হলরুমে
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ইউএনও মো.আরিফুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ-৩ আসনের সাংসদ ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ। উপজেলা একাডেমি সুপারভাইজার ফরিদুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,কৃষি অফিসার হোসেন মোহাম্মদ এরশাদ,জন্য স্বাস্থ্য প্রকৌশলী হাসিবুল হাসানসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং নারীরা অংশগ্রহণ করেন।