মোহাম্মদ আককাস আলী:
যথাযোগ্য মর্যাদায় নওগাঁর মহাদেবপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দিবসটির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষে সকল বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন ইউএনও মো.আরিফুজ্জামান।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি, জামাত,জাতীয় পার্টি, থানা পুলিশসহ বিভিন্ন সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক
