মান্দায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ

 মোহাম্মদ আককাস আলী :



নওগাঁর মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মানবিক সহায়তা কর্মসূচি আওতায় ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার(২৬এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও আখতার জাহান সাথীর সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাংসদ ডা. ইকরামুল বারী টিপু। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশন (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন