মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি:
কবি সিরাজুল ইসলাম মন্টু পেলেন পীর-এ কামেল দেওয়ান মাহবুব-উল আলম চিশতী (রহ:)সাহিত্য পুরস্কার-২০২৫। প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে পীর-এ কামেল দেওয়ান মাহবুব-উল আলম চিশতী (রহ:)সাহিত্য পুরস্কার পেয়ে থাকেন,সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক,কবি ও সাহিত্যিক,সমাজ সেবক, গীতিকার ও নাট্যকার। এবার দুইজন সাংবাদিকসহ দেশ বিদেশের ৩০জন এ পুরস্কারে ভূষিত হয়েছেন। মাহবুব-উল আলম চিশতী (রহ:)সাহিত্য পুরস্কার ট্রাস্টের পরিচালক মো.আফজাল হোসেন বরেন্দ্র সাহিত্য-সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে এ পুরস্কারে ভূষিত করেন গুণীজনদের। শনিবার(৪এপ্রিল) বিকালে পত্নীলা প্রফেসর ভিলা লাইবাড়িতে উদয়ন সাহিত্য-সাংস্কৃতিক গোষ্ঠী আয়োজিত কবিতার আসরে কবি সিরাজুল ইসলাম মন্টুর হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন। এ'সময় উপস্থিত ছিলেন বরেন্দ্র সাহিত্য-সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবি মোহাম্মদ আককাস আলী,কবি ড.আবুল হায়াত ইসমাইল,কবি ড.মোহাম্মদ আইয়ুব আলী,কবি প্রফেসর মুহ.ওয়ালিউল ইসলাম,কথা সাহিত্যিক আহম্মদ হোসেন বাবুসহ কবিতা আসরের কবিগণ।
উল্লেখ্য উদয়ন সাহিত্য-সাংস্কৃতিক গোষ্ঠীর অনুপ্রেরণায়
কবি ড.মোহাম্মদ আইয়ুব আলী সম্পাদিত "বরেন্দ্র কাব্য" কবি আহম্মদ হোসেন বাবুর কাব্যগ্রন্থ "অন্ধকারের বোতাম খুলে" কবি আশরাফুল ইসলাম চৌধুরী প্রথম কাব্যগ্রন্থ "সভ্যতার মুখোশ" মোড়ক উন্মোচন করা হয়।