আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে গিয়ে পুলিশ সদস্যের দুই-পা বিচ্ছিন্ন

মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি:



নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামার সময় ট্রেনের চাকায় পিষ্ট হয়ে এমরান মিয়া (২৮) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হয়েছে। সোমবার সকালে আত্রাই রেল ওয়ে স্টেশনে এঘটনাটি ঘটে। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত এমরান মিয়া পিরোজপুর পুলিশ কন্ট্রোল রুমে কর্মরত ছিলেন।

আত্রাই থানার ওসি আব্দুল করিম জানান, কনস্টেবল এমরান মিয়া পিরোজপুর পুলিশ কন্ট্রোল রুম থেকে রাতে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেন যোগে শ্বশুর বাড়ী নওগাঁর আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে আসছিলেন। সকালে ট্রেনটি গতি কমিয়ে আত্রাই স্টেশন অতিক্রম করার সময় এমরান মিয়া ট্রেন থেকে লাফ দিয়ে নিচে নামার চেষ্টা করেন। এসময় ট্রেনের নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। তবে তার গ্রামের বাড়ি বাগেরহাট বলে প্রাথমিকভাবে জানিয়েছেন ওসি আব্দুল করিম।

News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন