মোহাম্মদ আককাস আলী :
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি ও সরবরাহ ঘাটতির অজুহাতে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। আর এই সংকটকে কাজে লাগিয়ে সিন্ডিকেট চক্র বেপরোয়া হয়ে উঠেছে। ওইসব সিন্ডিকেট চক্করের বেড়াজালে বাইকারদের ঘন্টার পর ঘন্টা পেট্রোলের জন্য ধরনা দিতে হচ্ছে। সচেতনদের দাবী,সকল পেট্রোল পাম্প গুলো একযোগে খুলে দিলে পেট্রোল সিন্ডিকেট বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং
এই সংকট কৃত্রিম সংকট ছাড়া আর কিছুই নয়। আমরা হুচুকে বাঙালি। আমাদের ক্রাইসিস আমরাই তৈরি করছি। স্ব-স্ব উপজেলার বাইকারদের নিজ এলাকার পেট্রোল পাম্প থেকে পেট্রোল সংগ্রহ করার নিয়ম চালু করলে এ হয়রানি থেকে মুক্তি পাওয়া যেতে পারে। সেই সাথে প্রশাসন যদি সিন্ডিকেট চক্রদের কঠোর হস্তে দমন করে এবং সপ্তাহে একজন বাইকার একবার তেল পাবে এবং তাদের কার্ডে তারিখ নির্ধারিত থাকবে। এই নিয়ম চালু করার জোর দাবি জানান।