মোহাম্মদ আককাস আলী :
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ১০ টার দিকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে বাংলাদেশে শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলা শাখার উদ্যোগে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড়ে এসে শেষ হয়। পরে মুক্তির মোড় কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অপরদিকে নওগাঁর মহাদেবপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন সাংসদ ফজলে হুদা বাবুল,ইউএনও মানজুরা মুশাররফ,উপজেলায় বিএনপির সভাপতি হাজী রবিউল আলম বুলেট প্রমুখ।