এবার আমের রাজ্য হিসেবে খ্যাত নওগাঁয় ৪ হাজার কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা

 মোহাম্মদ আককাস আলী :



ধানের রাজ্য দখলকারী আমের রাজ্য হিসেবে খ্যাত নওগাঁয় এবার ৪ হাজার কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা করছেন কৃষি বিভাগ। 

কৃষি বিভাগ জানায়,চলতি বছর জেলায় প্রায় ৩০ হাজার ৩১০ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। মোট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ২৩৫ মেট্রিক টন। আগামী ২২ মে থেকে সব ধরনের গুটি জাতের আম সংগ্রহ করা যাবে। এ ছাড়া ৩০ মে থেকে গোপালভোগ, ২ জুন থেকে ক্ষীরসাপাত বা হিমসাগর, ৫ জুন থেকে নাক ফজলি, ১০ জুন থেকে ল্যাংড়া ও হাঁড়িভাঙা, ১৫ জুন থেকে আম্রপালি, ২৫ জুন থেকে ফজলি ও ব্যানানা ম্যাঙ্গো এবং ৫ জুলাই থেকে আশ্বিনা, বারি আম-৪, গৌড়মতি ও কাটিমন আম সংগ্রহ করা যাবে। রোববার (১০ মে) বিকেল ৪টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময়সভায় এ সময়সূচি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোছা. হোমায়রা মণ্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আমচাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পরিপক্ব আম বাজারে আনার জন্যই এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। কোনো দুর্যোগ দেখা দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে আগাম আম সংগ্রহ করা যাবে। তবে অধিক মুনাফার আশায় নির্ধারিত সময়ের আগে কোনোভাবেই অপরিপক্ব আম সংগ্রহ বা বাজারজাত করা যাবে না। তিনি নওগাঁর আমের সুনাম অক্ষুণ্ন রাখতে আমচাষি ও ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন