কারাগার ফটকে তিন শিশুর রাহাজারি কখন তাদের মা বের হবে

 মোহাম্মদ আককাস আলী :



বাবা মারা গেছে দেড় মাস আগে। মাদক মামলায় মা জেলে। মা আজ বের হবে এই ভেবে প্রতিদিন সকাল হলেই তিন শিশু জেলগেটে অপেক্ষার প্রহর গুনে। মা কখন বের হবে। শুধু তাই নয় অসহায় হয়ে ওই অবুজ শিশুরা দ্বারে দ্বারে ঘুরছে,ধর্না দিচ্ছে আদালত পাড়ায়। 

এই হৃদয় বিদারক ঘটনাটি নওগাঁর আত্রাই উপজেলার সাহেবগঞ্জে। শিশুদের বাবা তোহা হোসেন গত মার্চে মারা যায়। শুরু হয় সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ। তোহার স্ত্রী আখি খাতুন। গত ২৬ এপ্রিল মাদক দ্রব’র লোকজন নিয়ে গিয়ে আখি খাতুন কে আটক করে জেল হাজতে প্রেরন করে। ৩ শিশু এরপর থেকে চরম অসহায় হয়ে মা’র জন্য জেল গেটে অনাহারে ঘুরছে। আখি খাতুনের জামিন ধরার কেই নেই। শিশুদের আইন আদালত বোঝার বয়স হয়নি। শুধু তারা জানে এ লাল ইটের ভেতরে তাদের মাকে আটকে রাখা হয়েছে। কবে সেই মাকে দেখতে পাবে সে অপেক্ষার প্রহর গুনছে। তাদের চোখগুলো ছলছল করছে। কবির ভাষায় উঠে আসে "মানবতার মা গেছে মরে পৃথিবী এখন থমকে, হায়রে মানবতা! লোক দেখানো ভঙ্গি করিস না তোরা"।

News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন