মোহাম্মদ আককাস আলী :
অবশেষে মানবতার মা চোখ তুলে দেখলো। জামিন পেলেন আঁখি খাতুন। ফিরে পেল তিন শিশু মায়ের কোল। আর তাদেরকে জেল গেটের ফটকে আসতে হবে না। গুনতে হবে না অপেক্ষার প্রহর। এই তিন শিশুর মানবিক খবরটি প্রকাশের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত তথ্য সচিব মো: আতিকুর রহমান মঙ্গলবার নওগাঁ সিনিয়র জেলা ও দায়রা জজকে অবগত করেন। জেলা সিনিয়র দায়রা জজ মো: রোকনুজ্জামান মামলার নথি খতিয়ে দেখেন এবং কারাগারে আটক আখি খাতুন কে জামিন আদেশ দেন। জয় হোক সংবাদপত্রের,জয় হোক মানবতার,মজবুত হোক শক্ত আইনের দরজা,নিপাত যাক দুষ্ট লোকদের মিথ্যে কালচক্র।