মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি :
শনিবার(২ মে) নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়ির নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। নতুন এই ভবনটি স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে নির্মাণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সুপার ভবনটির ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং পরে ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক, নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যবৃন্দ। তারা নতুন ভবন নির্মাণের ফলে সেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন।
