নওগাঁয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন

মোহাম্মদ আককাস আলী :



‘অগ্নি যুদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখব সম্পদ ও জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ জেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে। 

বুধবার (২০ মে) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস সদস্য, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ফায়ার সার্ভিস সদস্যদের বর্ণাঢ্য কুচকাওয়াজ, অগ্নিনির্বাপণ মহড়া ও উদ্ধার কার্যক্রম প্রদর্শন করা হয়। পরে অতিথিরা ফায়ার সার্ভিসের বিভিন্ন আধুনিক সরঞ্জাম পরিদর্শন করেন এবং জনসচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিসের ভূমিকার প্রশংসা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন