মহাদেবপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

 মোহাম্মদ আককাস আলী :

 


নওগাঁর মহাদেবপুরে উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা ভূমি অফিসের সার্বিক ব্যবস্থাপনায় ভূমি সহকারী কর্মকর্তা মো. মৌদুদুর রহমান কল্লোল এর সঞ্চালনায় ইউএনও মানজুরা মশাররফ এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,সাংসদ ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ,ওসি ওমর ফারুক,কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ,এলজিডির ইঞ্জিনিয়ার সৈকত দাস,প.প.কর্মকর্তা খোরশেদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. এমদাদুল হক প্রামানিক।

 “বর্তমান সরকার ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সম্পূর্ণ ডিজিটালাইজড ও স্মার্ট করেছে। এখন মানুষ ঘরে বসেই ই-নামজারি ও খাজনা প্রদান করতে পারবেন। এই মেলার মূল উদ্দেশ্যই ছিল সাধারণ মানুষকে স্মার্ট ভূমি সেবার সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা।

অনুষ্ঠানে মেলা উপলক্ষে আয়োজিত কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। 

 বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সাংসদ ফজলে হুদা বাবুল।

উক্ত সমাপনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন