মোহাম্মদ আককাস আলী :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলায় ৫০০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
শনিবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অর্থ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
অনুষ্ঠানে প্রত্যেক পরিবারকে নগদ ২ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা প্রদান করা হয়।
ইউএনও আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকলেছুর রহমান মকে, পিআইও ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ এবং রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস শাখা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদ হোসেন প্রামাণিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
