মোহাম্মদ আককাস আলী :
নওগাঁর মহাদেবপুরে ঈদ-উল আযহা উপলক্ষ্যে দুঃস্থ গরিব ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৬ মে) বিকেল ৫টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে ঈদ-উল আযহা ২০২৬ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দপ্রাপ্ত অর্থ দুঃস্থ গরিব ও অসহায় জনগোষ্ঠীর মাঝে বিতরণের জন্য আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউএনও মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক সহায়তা প্রদান করেন, সাংসদ ফজলে হুদা বাবুল।
পিআইও মো. গোলাম রব্বানীর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ,ওসি মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. জাহারুল ইসলাম, মিরাজুল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুন, সহ-সভাপতি মো. ইমরুল কায়েস, সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতি প্রমুখ। এসময় উপজেলার ৫শ' ২০জনকে ১হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।