মোহাম্মদ আককাস আলী :
নওগাঁর আত্রাইয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মে) সকাল ১১টায় আত্রাই উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. নূরে আলম সিদ্দিক-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ আসনের স্থানীয় সাংসদ ও আত্রাই উপজেলা বিএনপি'র সভাপতি মো. রেজাউল ইসলাম রেজু।
এসময় উপস্থিত ছিলেন,ওসি মো. আব্দুল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিদ তালুকদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন প্রমুখ।
